নববর্ষের দুপুরে বাড়িতে বন্ধুবান্ধব আসবেন? আপ্যায়ন করুন ৩ ভিন্ন স্বাদের মকটেল দিয়ে

13th April 2024 8:55 pm Country News
নববর্ষের দুপুরে বাড়িতে বন্ধুবান্ধব আসবেন? আপ্যায়ন করুন ৩ ভিন্ন স্বাদের মকটেল দিয়ে


ইতিমধ্যেই টের পাওয়া যাচ্ছে গরমের দাপট। যে হারে দিনে দিনে তাপমাত্রা বাড়ছে, তাতে গলায় কলসি ঝুলিয়ে রাখলেও বোধ হয় তেষ্টা মিটবে না। তীব্র দাবদাহ থেকে বাঁচতে ঠান্ডা পানীয় খাওয়ার ঝোঁক থাকে অনেকেরই। স্বাস্থ্য সচেতন অনেকেই আবার এই ধরনের কার্বনেটেড বা নরম পানীয় খেতে চান না স্বাস্থ্যের কথা ভেবে। নববর্ষের ভোজে দুপুরবেলা বাড়িতে বন্ধুবান্ধবের জমায়েত? বাজার থেকে কেনা নরম পানীয়ের বদলে অতিথিদের পরিবেশন করুন ভিন্ন স্বাদের মকটেল। রইল এমন ৩টি পানীয়ের হদিস, যা গরমকালে শরীরকে ঠান্ডা রাখবে আর তার স্বাদে অতিথিদের মনও জুড়িয়ে যাবে।

তরমুজ ম্যানিয়া: তরমুজ ছোট ছোট টুকরো করে বীজ ছাড়িয়ে নিন। একটি মিক্সারে ঢেলে তার সঙ্গে আদা কুচি, পুদিনা পাতা, বিটনুন, চিনি, চাটমশলা, লেবুর রস আর পরিমাণ মতো জল মিশিয়ে ভাল করে বেটে নিন। এ বার মিশ্রণটি ছেঁকে নিয়ে গ্লাসে ঢেলে তরমুজের কুচি আর বরফের সঙ্গে পরিবেশন করুন।

কাঁচামিঠে আমের মোহিতো: একটি মিক্সারে কাঁচামিঠে আমের টুকরো, পরিমাণ মতো চিনি, পুদিনার পাতা, একটা কাঁচালঙ্কা, বিটনুন, চাটমশলা আর জল দিয়ে একটি মিশ্রণ করে নিন। আম টক হলে চিনির পরিমাণ বাড়িয়ে দিন। এ বার মিশ্রণটি ছেঁকে নিয়ে বরফ, ভাজা জিরের গুঁড়ো আর পুদিনা পাতা ছড়িয়ে পরিবেশন করুন।

তেঁতুলের শরবত: তেঁতুলের খোসা ও বীজ ছাড়িয়ে ক্বাথ বার করে রাখুন। গন্ধরাজ লেবুর রস বার করে নিন। এ বার মিক্সিতে একসঙ্গে তেঁতুলের ক্বাথ, লেবুর রস, বরফের কুচি, অল্প পুদিনা পাতা কুচি, চিনি, নুন আর ভাজা জিরে গুঁড়ো মিশিয়ে নিন। পরিবেশন করার পাত্রে তেঁতুলের শরবত ঢেলে উপর থেকে লেবুপাতা দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।