বিশ্বকাপে শতরান করে সাজঘরে ফিরেই অসুস্থ শ্রীলঙ্কার ব্যাটার, নিয়ে যেতে হল হাসপাতালে

10th October 2023 9:43 pm Country News
বিশ্বকাপে শতরান করে সাজঘরে ফিরেই অসুস্থ শ্রীলঙ্কার ব্যাটার, নিয়ে যেতে হল হাসপাতালে


শ্রীলঙ্কার উইকেটরক্ষক-ব্যাটার কুশল মেন্ডিসকে মাঠ থেকেই নিয়ে যেতে হল হাসপাতালে। পাকিস্তানের বিরুদ্ধে পুরো ম্যাচ খেলতে পারলেন না তিনি। শাজঘরের ফেরার পর তাঁর পায়ের পেশিতে টান ধরে। ব্যথায় কাতরাতে থাকেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক-ব্যাটার। তাই দলের চিকিত্‍সকের পরামর্শে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় তাঁকে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, ''পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত শতরান করার পর অসুস্থ হয়ে পড়ে মেন্ডিস। তার পেশিতে টান ধরে। মেন্ডিসকে হাসপাতালে ভর্তি নিয়ে যেতে হয়েছে।'' মনে করা হচ্ছে, হায়দরাবাদের গরমে দীর্ঘ ক্ষণ ব্যাট করায় সম্ভবত তাঁর শরীরে জল শূন্যতা তৈরি হয়েছিল। সে কারণেই পেশিতে টান ধরেছে। গুরুতর চোটের সম্ভাবনা এড়াতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।২৮ বছরের ক্রিকেটার ৭৭ বলে ১২২ রানের অনবদ্য ইনিংস খেলেছেন মঙ্গলবার। ১৪টি চার এবং ৬টি ছক্কা দিয়ে নিজের ইনিংসটি সাজিয়েছেন। পরে পেশিতে টান ধরায় আর মাঠে নামে পারেনি। শ্রীলঙ্কার উইকট রক্ষা করেন সাদিরা সমরবিক্রমা। তাঁর পরিবর্তে ফিল্ডিং করেন দুশান হেমন্ত।পাকিস্তানের বিরুদ্ধ ১২২ রানের অনবদ্য ইনিংস খেলার পর আর মাঠে ফিরতে পারলেন না মেন্ডিস।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।