সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা ব্রিটিশ তারকার

14th October 2023 7:07 pm Country News
সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা ব্রিটিশ তারকার


২০২৩ ওডিআই বিশ্বকাপ নিয়ে যখন উন্মাদনায় ভাসছে গোটা বিশ্ব, তখন কিছুটা নিঃশব্দেই ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেললেন ইংল্যান্ড তারকা ক্রিকেটার অ্যালিস্টার কুক। শুক্রবার তিনি পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। আর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই ইতি পড়ে গেল অ্যালিস্টার কুকের ২০ বছরের লম্বা উজ্জ্বল ক্যারিয়ারে।৩৮ বছরের বাঁ-হাতি তারকা কুক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ২০১৮ সালে। তবে তিনি এসেক্সের হয়ে খেলা চালিয়ে গিয়েছিলেন এত দিনে এবং ২০১৯ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপ জয়ের স্বাদও পেয়েছিলেন। কুকের সঙ্গে এসেক্সের যে চুক্তিটি ছিল, সেটা এই মরশুমের পরেই শেষ হয়ে গিয়েছে। তিনি আর চুক্তি বাড়াবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন। সেটা তিনি ক্লাবকে আগে জানিয়েও দিয়েছিলেন। এবার সরকারি ভাবেই সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার।


 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।