শুধু রান নয়, রেকর্ডের রাজাও কোহলি, বাংলাদেশ ম্যাচে কী কী নজির গড়লেন বিরাট?

20th October 2023 3:42 pm Country News
শুধু রান নয়, রেকর্ডের রাজাও কোহলি, বাংলাদেশ ম্যাচে কী কী নজির গড়লেন বিরাট?


বিরাট কোহলি মানেই রেকর্ডের রাজা। মাঠে নামলেই নিত্যনতুন রেকর্ড গড়েন কিং কোহলি। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে পয়মন্ত পুণের মাঠে ওডিআই ক্রিকেটে ৪৮তম শতরান করলেন বিরাট। সেইসঙ্গে একগুচ্ছ নতুন রেকর্ডও সৃষ্টি করলেন কোহ‌লি। বিশ্বকাপের শুরু থেকেই রেকর্ড বুকে একের পর এক অধ্যায় লিখছেন বিরাট।বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেও তার ব্যতিক্রম হল না।বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে শুধু শতরান করে দলকে জয়ই এলে দিলেন না একইসঙ্গে একাধিক নজির গড়লেন কোহলি। আইসিসির সীমিত ওভারের টুর্নামেন্টে সর্বাধির রানের মালিক হলেন কোহলি। বিরাটের রান সংখ্যা ২৯৫৯। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে তিন নম্বরে নেমে ১ হাজার রান পূর্ণ করলেন। আন্তর্জাতিক ইভেন্টে রান তাড়া করতে নেমে সব থেকে বেশি ৫০প্লাস রান করার কৃতিত্ব অর্জন করলেন কোহলি।প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি ইভেন্টে রান তাড়া করতে নেমে ১৫০০ রান করলেন। আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ ৫০ প্লাস রান। আইসিসি ইভেন্টে সবচেয়ে বেশি প্লেয়ার অফ দ্য ম্যাচের সম্মান পেলেন কোহলি। এই নিয়ে ১০বার। একদিনের ক্রিকেটে ৪০ বার। তালিকায় তিন নম্বরে আছে প্রাক্তন ভারত অধিনায়ক। এছাড়াও বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে একটি বড় রেকর্ড গড়ে সচিনকে টপকে গেলেন কোহলি।আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি সবথেকে কম ইনিংসে ২৬,০০০ রান পূরণ করলেন। এই কৃতিত্ব তিনি ৫৬৭ ইনিংসে স্পর্শ করেছেন। সচিনের একটি রেকর্ডও এই ম্যাচে ভেঙে দেন বিরাট। সচিন ৬০০ ইনিংসে এই ২৬,০০০ রান পূরণ করেছিলেন। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি রান করার নিরিখে কোহলি চতুর্থ স্থানে আছে‌ন এবং মাহেলা জয়বর্ধনেকে তিনি পিছনে ফেলে দেন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।