বিশ্বকাপের বাইরে আরও এক ক্রিকেটার, ধাক্কা সামলাতে কে যোগ দিচ্ছেন দলে?

23rd October 2023 6:00 pm Country News
বিশ্বকাপের বাইরে আরও এক ক্রিকেটার, ধাক্কা সামলাতে কে যোগ দিচ্ছেন দলে?


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন রিসি টপলে। বাঁহাতি জোরে বোলারের বাঁ হাতের তর্জনীর হাড় ভেঙে গিয়েছে। ফলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে ইংল্যান্ডের হয়ে খেলা তাঁর পক্ষে সম্ভব নয়। এই পরিস্থিতিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টপলের পরিবর্ত ক্রিকেটার নেওয়ার অনুমতি দিয়েছে জস বাটলারদের।টপলের পরিবর্ত হিসাবে ইংল্যান্ডের ১৫ জনের দলে যোগ দিচ্ছেন ব্রাইডন কার্স। ১২টি এক দিনের ম্যাচ এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। গত সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক সিরিজ় খেলেছেন ২৮ বছরের জোরে বোলার। গত জুলাই মাসে পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচে ৫ উইকেট নিয়েছেন তিনি। নিউ জ়িল্যান্ড এবং নেদারল্যান্ডসের মতো দলের বিরুদ্ধেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। কয়েক দিন আগে ইংল্যান্ড শিবিরের সঙ্গে জোফ্রা আর্চার থাকলেও তাঁর কথা বিশ্বকাপের জন্য ভাবেননি বাটলারেরা। কারণ তিনি এখনও ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পাননি। তাই কার্সকে বেছে নিয়েছেন ইংল্যান্ডের নির্বাচকেরা। বিশ্বকাপের জন্য আইসিসির টেকনিক্যাল কমিটি কার্সকে বিশ্বকাপের দলে নেওয়ার অনুমতি দিয়েছে।বিশ্বকাপে ইংল্যান্ডের পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে। প্রতিযোগিতার সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে বেঙ্গালুরুতে জিততেই হবে গত বারের চ্যাম্পিয়নদের। এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলে তিনটিতেই হেরেছেন বাটলারেরা। পয়েন্ট তালিকায় ইংল্যান্ড রয়েছে নবম স্থানে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।