দেখলেই পাগল হবেন মেয়েরা! বাজারে এল নতুন Crossbeats Diva স্মার্টওয়াচ দেখুন দাম ও ফিচার

2nd November 2023 1:07 pm Country News
দেখলেই পাগল হবেন মেয়েরা! বাজারে এল নতুন Crossbeats Diva স্মার্টওয়াচ দেখুন দাম ও ফিচার


বছরের পর বছর ধরে হাতঘড়ি সময় দেখার পাশাপাশি স্টাইল বা স্ট্যাটাস স্টেটমেন্ট হিসেবে মানুষের জীবনে জায়গা নিয়ে রেখেছে। এখন তো আবার এটিও সময়ের সাথে 'স্মার্ট' হয়েছে - স্মার্টওয়াচ (Smartwatch) এখনকার দিনের নিউ নর্ম্যাল! আধুনিক হাতঘড়িতে ফোন কল করা থেকে শুরু করে স্ট্রেস মনিটর, স্লিপ ট্র্যাকিংয়ের মতো একাধিক ফিটনেস ট্র্যাকিং ফিচার পাওয়া যায়।আর বাজারে ১,০০০ টাকা থেকে ১ লাখ টাকার মধ্যে স্মার্টওয়াচ কেনার জন্য উপলব্ধ। সেক্ষেত্রে Crossbeats নামের একটি কোম্পানি এবার মহিলাদের জন্য বিশেষভাবে একটি স্টাইলিশ স্মার্টওয়াচ লঞ্চ করেছে। Crossbeats Diva নামের এই নতুন প্রোডাক্টটিতে নজরকাড়া ডিজাইনের আকর্ষণীয় স্পেসিফিকেশন মিলবে; এটি কিনতেও খুব কম খরচ হবে। অতএব আপনি যদি উত্‍সবের মরসুমে কোনো মহিলাকে উপহার দেওয়ার জন্য স্মার্টওয়াচ কিনতে চান, তাহলে এখন Crossbeats Diva-র দাম, লভ্যতা ও স্পেসিফিকেশন জেনে নিন।Crossbeats Diva-র মূল্য, উপলভ্যতানতুন ক্রসবিটস ডিভার দাম রাখা হয়েছে ৩,৪৯৯ টাকা। এটি অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) এবং সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে।Crossbeats Diva-র স্পেসিফিকেশনক্রসবিটস ডিভাতে ৭০০ নিটস ব্রাইটনেসযুক্ত ১.২৮ ইঞ্চি অলওয়েজ-অন অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যার ফলে দিনের যেকোনো সময় স্ক্রিনটি দেখতে কোনো অসুবিধা হবেনা। এটি ১০০টিরও বেশি কাস্টমাইজেবল ওয়াচফেসের সাথে আসে। ঘড়িটিতে ৭ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ পাবেন। আবার কানেক্টিভিটির জন্য মিলবে ব্লুটুথ ৫.৩ প্রযুক্তি, যে কারণে এটিকে সহজেই স্মার্টফোনের সাথে সংযুক্ত করা যাবে।এছাড়া এই স্টাইলিশ ডিজাইনের Crossbeats Diva-তে স্মার্টওয়াচে অ্যালার্ম, ক্যালকুলেটর, সেডেন্টারি রিমাইন্ডার, স্টপওয়াচ, ওয়েদার আপডেট, ফোন খোঁজা, গান শোনা, ক্যামেরা নিয়ন্ত্রণ ইত্যাদি সুবিধা পাবেন। এছাড়া এটি হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, ঘুম এবং রক্তচাপ মাপার মতো স্বাস্থ্য সম্বন্ধিত অপশন পাবেন; মিলবে১০০টিরও বেশি স্পোর্টস মোড। ধুলো ও জল প্রতিরোধের জন্য থাকবে IP67 রেটিং। স্মার্টওয়াচটি ফিটক্লাউড প্রো (FitaCloud Pro) অ্যাপ ব্যবহার করে ফিটনেস ডেটা ট্র্যাক করা যাবে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।