টাইমড আউট ভারতের মাটিতে দাঁড়িয়ে ক্রিকেটে ইতিহাস সৃষ্টি বাংলাদেশের এমন ঘটনা বিশ্ব ক্রিকেটে প্রথম

6th November 2023 8:13 pm Country News
টাইমড আউট ভারতের মাটিতে দাঁড়িয়ে ক্রিকেটে ইতিহাস সৃষ্টি বাংলাদেশের এমন ঘটনা বিশ্ব ক্রিকেটে প্রথম


এই বিশ্বকাপ (2023 ODI World Cup) থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ (Bangladesh Cricket Team)। শেষ দুই ম্যাচে তারা পাকিস্তানের মাটিতে ২০২৫ সালে আয়োজিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফি যোগ্যতা অর্জন পর্বের জন্য লড়ছে। আজ সেই উদ্দেশ্যেই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম মাঠে নেমেছিল সাকিব আল হাসানরা (Shakib Al Hasan)।সেখানেই তৈরি হলো ইতিহাস।আজ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা (Sri Lanka vs Bangladesh)। খাতায়-কলমে এখনো তাদের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর সুযোগ রয়েছে। কিন্তু সেই সুযোগ বড় ধাক্কা খেলো যখন রান না করেই ড্রেসিংরুমে ফিরলেন শ্রীলঙ্কার তারকা ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস (Angelo Mathews)। কিন্তু তিনি যেভাবে আউট হলেন সেই বিষয়টি বিশ্ব ক্রিকেটে প্রথমবার।আইসিসির নিয়ম অনুযায়ী ব্যাটিং করতে আসা নতুন ব্যাটারকে ২ মিনিটের মধ্যে একটি বল মোকাবেলা করতে হবে। অ্যাঞ্জেলো ম্যাথিউস সময়মতো মাঠে ঢুকলেও হেলমেটের সমস্যার কারণে নির্ধারিত ২ মিনিটের মধ্যে বল খেলেননি। আর ঠিক এই সুযোগটি কাজে লাগান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।নিয়ম অনুযায়ী দু মিনিটের মধ্যে শ্রীলঙ্কার তারকা একটুও বল না খেলায় আম্পায়নের কাছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আপিল করেছেন। নিয়ম অনুযায়ী আম্পায়ারও আউট দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে এইভাবে কোনও ব্যাটারের আউট হওয়ার ঘটনা প্রথমবার।গোটা ঘটনায় হকচকিয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কার তারকা সিনিয়র ক্রিকেটার। তিনি সাকিব আল হাসানের সঙ্গে আলোচনা করতে যান ব্যাপারটি নিয়ে। কিন্তু শাকিব সোজা জানিয়ে দেন তার কিছু করার নেই গোটা ব্যাপারটি নিয়ে আম্পায়রা এই সিদ্ধান্ত নিয়েছেন। হতাশ মুখে মাঠ ছাড়তে হয় শ্রীলঙ্কার ক্রিকেটারকে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।