তাহলে কি আর্জেন্টিনার প্রধান কোচের দায়িত্ব ছাড়ছেন লিওনেল স্কালোনি?

22nd November 2023 11:31 pm Country News
তাহলে কি আর্জেন্টিনার প্রধান কোচের দায়িত্ব ছাড়ছেন লিওনেল স্কালোনি?


নিশ্চিত করে কিছুই বলেননি, তবে ব্রাজিলকে হারানোর পর স্কালোনিকে যা বলেছেন তাতে তাঁর বিদায় নেওয়ার ইঙ্গিতটা স্পষ্ট। আজ দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। উত্তাপ ছড়ানো এই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন স্কালোনি।

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে উত্তাপ ছড়িয়েছে খেলা শুরুর বাঁশি বাজার আগে। ম্যাচ শুরুর আগেই গ্যালারিতে শুরু হয়েছিল দর্শকদের দাঙ্গা। যে কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। আর্জেন্টাইন দর্শকদের ওপর পুলিশের লাঠিপেটা ভালোভাবে নেননি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। একপর্যায়ে সতীর্থদের নিয়ে মাঠ থেকে বেরিয়ে যান তিনি। এমন এক উত্তাপময় ম্যাচ শেষে আর্জেন্টাইন ফুটবল আরও উত্তপ্ত করেছেন স্কালোনি। 

সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘আর্জেন্টিনার এমন এক কোচ প্রয়োজন যার সম্ভাব্য সব রকম প্রেরণা আছে এবং তিনি...আমার এখন বলটা থামিয়ে ভাবতে হবে। কারণ এ সময়ে আমার অনেক কিছুই ভাবার আছে। এই খেলোয়াড়েরা কোচিং স্টাফকে অনেক কিছু দিয়েছে। এখন আমি কি করব সেটা নিয়ে ভাবা প্রয়োজন। বিদায় বা এমন কিছু বলছি না। তবে আমাকে ভাবতে হবে কারণ প্রত্যাশার মাত্রাটা অনেক উঁচুতে, আর এভাবে চালিয়ে যাওয়া এবং জয়ের পথে থাকাও বেশ জটিল কাজ।’

স্কালোনি এরপর বলেছেন, ‘খেলোয়াড়েরা আমার কাজটা কঠিন করে তুলেছে। তাই আমাকে একটু ভাবতে হবে। পরে আমি ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলব।’ 

 

স্কালোনির অধীনে কাতার বিশ্বকাপ জেতার পর ২০২৬ বিশ্বকাপ বাছাইয়েও দারুণ খেলছে আর্জেন্টিনা। ব্রাজিলকে হারিয়ে স্কালোনির দল ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে। ২০২৪ সালের কোপা আমেরিকাতেও স্কালোনির আর্জেন্টিনাই ফেবারিট। স্কালোনি এরপরও হুট করে কেন এমন কথা বলেছেন, সেটা এখনো জানা যায়নি। এমনকি ম্যাচ শেষে নাকি সব কোচিং স্টাফদের সঙ্গে শেষবারের মতো একসঙ্গে ছবি তুলেছেন স্কালোনি, এই তথ্য জানিয়েছেন মাঠে থাকা টিওয়াইসি স্পোর্টসের এক সংবাদকর্মী।

২০১৮ বিশ্বকাপের পর আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। এখন পর্যন্ত ৬৬ ম্যাচে আর্জেন্টিনার কোচ হিসেবে জিতেছেন ৪৮ ম্যাচ, হার ৬টিতে আর ড্র ১২ ম্যাচে। স্কালোনির অধীনেই বিশ্বকাপসহ আর্জেন্টিনা জিতেছে কোপা আমেরিকা ও ফিনালিসিমা।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।