Samsung Galaxy F13 এবার জলের দরে 14999 টাকার ফোন পাবেন 8199 টাকায়

23rd November 2023 6:18 pm Country News
Samsung Galaxy F13 এবার জলের দরে 14999 টাকার ফোন পাবেন 8199 টাকায়


Samsung-এর কিছু বাজেট ফোন রয়েছে, যা মানুষের মধ্যে খুব জনপ্রিয়। তেমনই একটি ফোন হল Samsung Galaxy F13। ফোনটিতে অনেক টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আপনি যদি একটি নতুন ফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে ফ্লিপকার্ট থেকে Samsung Galaxy F13 ফোনটি কিনে নিতে পারেন। আর এই অফারকে কেন্দ্র করে Flipkart-এ একটি ব্যানার শেয়ার করা হয়েছে সেইটে।সেই ব্যানার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই Samsung Galaxy F13 ফোনটি 14,999 টাকার পরিবর্তে 8,199 টাকায় পাওয়া যাচ্ছে।কী কী অফার রয়েছে?   ব্যানারে এটাও লেখা আছে যে এটি একটি ‘স্যামসাং রকেট ডিল'(Samsung’s rocket deal)। এতে প্রচুর ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আপনার যদি Axis Bank, HDFC ব্যাঙ্কের কার্ড থাকে তাহলে আপনি 10% ছাড় পেতে পারেন। তারপরে ফোনের দাম আরও কিছুটা কমে যাবে। কেনার আগে দেখে নিন এতে কী কী ফিচার আছে।ফিচার দেখে নিন…  Samsung Galaxy F13-এ রয়েছে একটি 6.6 ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে। স্মার্টফোনটিতে Exynos 850 চিপসেট ব্যবহার করা হয়েছে, যাতে 4GB পর্যন্ত RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। RAM কার্যত 8GB পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনটি তিনটি রঙে কিনতে পারবেন। ওয়াটারফল ব্লু, সানরাইজ কপার এবং নাইটস্কি গ্রিন-এর মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারেন। ট্রিপল ক্যামেরা পাওয়া যাবে-       Samsung Galaxy F13-এ রয়েছে 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা। এতে একটি 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, 50 মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 5 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স। এছাড়াও ফোনটিতে একটি 6000mAh ব্যাটারি রয়েছে। ফোনটি 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ভাল কানেকশনের জন্য, এতে অটো ডেটা স্যুইচিং মোড রয়েছে, যা এই সেগমেন্টের কোনও ফোনে প্রথমবার ব্যবহার করা হয়েছে। এই ফোনে 8 GB পর্যন্ত RAM রয়েছে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।