জমে উঠবে আরও একটা সঙ্গীত সন্ধ্যা। বাঙালি শ্রোতাদের সুরের মূর্ছনায় ভাসাতে কলকাতায় আসছেন শ্রেয়া ঘোষাল। ২ ডিসেম্বর কলকাতায় রয়েছে শ্রেয়ার মিউজিক্যাল নাইটস। আসলে 'অল হার্টস ট্যুর' শুরু করছেন শ্রেয়া, আর সেটা শুরু হচ্ছে এই শহর কলকাতা থেকেই। এরপর কোচি পুনে, লন্ডন, ম্যাঞ্চেস্টারও শো করবেন শ্রেয়া।কিন্তু কীভাবে কাটবেন শ্রেয়া ঘোষালের শোয়ের টিকিট?
জানা যাচ্ছে, কলকাতায় শ্রেয়া ঘোষালের শোয়ের উপস্থাপনায় রয়েছে সেন্টারস্টেজ সংস্থা।কিন্তু ২ ডিসেম্বর কখন, কোথায় হচ্ছে শ্রেয়ার শো? প্রসঙ্গত, কলকাতার পর আগামী ৯ ডিসেম্বর পুনেতে রয়েছে শ্রেয়ার ALL HEARTS TOUR-এর শো, তারপরের শো রয়েছে ২৩ ডিসেম্বর কোচিতে। এরপর ২০২৪-এর ৯ ফেব্রুয়ারি লন্ডনে শো করছেন শ্রেয়া, তারপর ২৪ ফেব্রুয়ারি ম্যাঞ্চেস্টারে শো করবেন বাঙালি গায়িকা। জানা যাচ্ছে দোহা এবং সিঙ্গাপুরেও শো করার কথা রয়েছে শ্রেয়া ঘোষালের। তবে সেটা মার্চে। সেই টিকিট কবে থেকে বুক করা যাবে, তা শীঘ্রই ঘোষণা করা হবে।