রহস্য ঐশ্বরিক শক্তির কাহিনি নিয়ে আসছে কান্তারা ১ প্রকাশ্যে প্রিক্যুয়েল ছবির ঝলক

27th November 2023 8:19 pm Country News
রহস্য ঐশ্বরিক শক্তির কাহিনি নিয়ে আসছে কান্তারা ১ প্রকাশ্যে প্রিক্যুয়েল ছবির ঝলক


বরে কান্তারা ১। কান্তারা- আ লিজেন্ড ছবির ব্যাপক সাফল্যের পর আসছে কান্তারা ১। সদ্য প্রকাশ্যে এল প্রথম ঝলক। যেখানে অভিনেতা-পরিচালক ঋষভ শেট্টির দেখা মিলেছে। রহস্যে ভরা কয়টি ছবি এসেছে প্রকাশ্যে। সেখানে অন্ধকার ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে। তার হাতে ধারালো অস্ত্র।তিনি উপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। সেদিকে দড়ি বেয়ে উঠছে অনেকে।সাতটি ভাষায় মুক্তি পাবে 'কান্তারা ১'। কান্তারা- আ লিজেন্ড মুক্তি পায় ২০২২ সালে। সেপ্টেম্বর মাসে মুক্তি পায় ছবিটি। এই ছবিটি ব্যাপক মাত্রায় হিট করে। ছবিতে এক অজানা কাহিনি তুলে ধরা হয়। রহস্য-ঐশ্বরিক শক্তির এক বিশেষ কাহিনি উঠে আসে ছবিতে।কান্তারা ২০২২ সালে মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার ফিল্মস। ঋষভ শেট্টি দ্বারা লিখিত ও পরিচালিত এবং বিজয় কিরাগান্দুর প্রযোজিত এই ছবি। ছবিতে অভিনয় করেন ঋষভ শেট্টি, সপ্তমী গৌড়া, কিশোর, অচ্যুত কুমার, প্রমোদ শেটিট, প্রকাশ থুমিনাদ, নবীন ডি পাডিল, সুচন শেট্টি, দীপক রাই পানাজে-সহ আরও অনেকে। এক প্রচলতি ধারণার ওপর ভিত্তি করে ছবি নির্মাণ করা হয়। এক বিশেষ পুজোর তিথিতে ভগবান ভর করে। সেই ভরের দ্বারা তাঁর সকল ভক্তদের জীবনের কষ্ট দূর করে। দুষ্টের দমন করে। ঐশ্বরিক এই শক্তির ওপর ভিত্তি করে তৈরি ছবিটি।এবার আসছে এই ছবির সিক্যুয়েল। এবারও থাকবে এক ভিন্ন কাহিনি। থাকবে এক প্রচলিত কথা। তেমনই উঠে আসবে এক অজানা সত্য। দেখা যাবে কোনও এক বিশেষ অঞ্চলের কাহিনি। এবার প্রকাশ্যে এল তারই ঝলক। রহস্য-ঐশ্বরিক শক্তির কাহিনি নিয়ে আসছে 'কান্তারা ২', প্রকাশ্যে প্রথম ঝলক। যা মুহূর্তে হল ভাইরাল।রশ্মিকা-ক্যাটের পর ডিপফেকের শিকার আলিয়া, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক অশ্লীল ভিডিও ক্লিপছাদনাতলায় পরমব্রত চট্টোপাধ্যায়, পাত্রী টলিউডেরই এক গায়কের প্রাক্তন স্ত্রী, চিনে নিন অভিনেতার হবু বউকে





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।