যে সব কারনে অতিরিক্ত গরম হয় স্মার্টফোন জেনেনিন এর কারণ গুলো

8th December 2023 11:01 am Country News
যে সব কারনে অতিরিক্ত গরম হয় স্মার্টফোন জেনেনিন এর কারণ গুলো


সার্টফোন ব্যবহারে গরম হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু অত্যাধিক গরম হলে ফোন হ্যাং করে। কিংবা ফোন স্লো হয়ে যায়। ফোন গরমহওয়ার কিছু নির্দিষ্ট কারণ রয়েছে।ফোন গরম হওয়ার অন্যতম প্রধান কারণ ফোনের ব্যাটারি গরম হয়ে যাওয়া। আর ব্যাটারি অতিরিক্ত গরম হল যে কোন সময় ব্যাটারিতে বিস্ফোরণ হতে পারে।তবে ব্যাটারি গরম হওয়া ছাড়াও ফোন গরম হওয়ার অনেক কারণ রয়েছে। দেখে নিন আর কী। কী কারণে ফোন গরম হতে পারে? ফোন সম্পূর্ণ চার্জ করবেন না,স্মার্টফোন কখনই ১০০ শতাংশ চার্জ করবেন না। একই সঙ্গে কখনই ফোনের ব্যাটারি ২০ শতাংশের নিচে যেতে দেবেন না। অতিরিক্ত চার্জ অথবা ডিসচার্জ হলে ফোনের ব্যাটারিতে সমস্যা হতে পারে, যা ফোন গরম। হওয়ার অন্যতম কারণ।,প্রায় সকলেই ফোনে কভার ব্যবহার করেন। যা ফোন গরম হওয়ার অন্যতম কারণ। ফোনের কুলিং সিস্টেমকে বন্ধ করে দেয় কভার। ফলে ফোনের ভিতরে তৈরি হওয়া তাপ সহজে বেরিয়ে আসতে পারে না। যার ফলে কভার পরালে অনেক ফোন গরম হয়ে যায়। তাই ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে ফোন থেকে অবিলম্বে কভার খুলে ফেলুন। ফোন ঠাণ্ডা হলে তবেই আবার কভার ব্যবহার করুন।ফোনের ব্যাকগ্রাউন্ডে এমন অনেক অ্যাপ চলতে থাকে যা আমাদের প্রয়োজন হয় না। এই সব অ্যাপ প্রসেসর ও ব্যাটারি নষ্ট করতে থাকে। ফলে ফোন গরম হতে শুরু করে। তাই প্রয়োজনীয় সব অ্যাপ নিয়মিত ব্যাকগ্রাউন্ড থেকে ডিলিট করতে থাকুন।ফোনের ডিসপ্লে সবথেকে বেশি ব্যাটারি নষ্ট করে। তাই ডিসপ্লের ব্রাইটনেস কমিয়ে রাখলে ব্যাটারির উপরে কম চাপ পড়ে যা ফোন ঠাণ্ডা রাখতে সাহায্য করে।ফোন কেনারসময় কোম্পানি থেকে যে চার্জার দেওয়া হয় তা খারাপ হলে অনেকেই কম দামের নকল চার্জার ব্যবহার শুরু করে। এ ধরনের নকল চার্জার ব্যবহার করলে ফোনের ব্যাটারি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। যার ফলে গরম হতে শুরু করে স্মার্টফোন। তাই ফোনের চার্জার খারাপ হলে আসল চার্জর কিনুন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।