উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন? কোন ৫ উপসর্গ দেখে সতর্ক না হলে হৃদ্‌রোগে আক্রান্ত হতে পারেন

8th December 2023 12:48 pm Country News
উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন? কোন ৫ উপসর্গ দেখে সতর্ক না হলে হৃদ্‌রোগে আক্রান্ত হতে পারেন


উচ্চ রক্তচাপের রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। মানসিক চাপ উচ্চ রক্তচাপের অন্যতম কারণ। এ ছাড়াও খাওয়াদাওয়ার অনিয়ম, বেহিসাবি জীবনযাপনও উচ্চ রক্তচাপের নেপথ্যে রয়েছে। রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখতে পারলে স্ট্রোক বা হৃদ্‌যন্ত্র বিকল হয়ে যাওয়ার মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে। এই রোগের হাত ধরেই শরীরে বাসা বাঁধে হাজার রোগ। নিয়মিত পরীক্ষা করলে তবেই এই রোগ ধরা পড়ে। তবে এমন কিছু উপসর্গ আছে যা উচ্চ রক্তচাপের ইঙ্গিত দেয়। জেনে নিন, কোন কোন উপসর্গ অবহেলা করলেই বিপদ।

১) রক্তপাত: মূত্রের সঙ্গে রক্তপাত কিংবা নাক দিয়ে রক্তপাত হলে কখনওই অবহেলা করবেন না। এই উপসর্গ কিন্তু উচ্চ রক্তচাপের ইঙ্গিত হতেই পারে।

 

২) মাথা যন্ত্রণা: বার বার মাথা যন্ত্রণা হওয়া উচ্চ রক্তচাপের লক্ষণ হতে পারে। বিশেষ করে মাথার পিছনের দিকে ব্যথা হলে, নিয়মিত মাথা ঘোরালে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।

৩) ক্লান্তি: অল্পতেই হাপিয়ে ওঠা উচ্চ রক্তচাপের অন্যতম উপসর্গ। উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের রোজকার সাধারণ কাজের ক্ষেত্রেও ক্লান্তি আসতে পারে। পাশাপাশি উচ্চ রক্তচাপের কারণে দম ফুরিয়ে আসার মতো অনুভূতি তৈরি হওয়াও অস্বাভাবিক নয়।

৪) বুকে ব্যথা: উচ্চ রক্তচাপ হৃদ্‌যন্ত্রের সমস্যা ডেকে আনতে পারে। উচ্চ রক্তচাপের সমস্যা উপেক্ষা করলে বুকে ব্যথা হওয়াও অস্বাভাবিক নয়। কাজেই এই ধরনের উপসর্গ দেখা দিলেই অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যিক।

 

৫) চোখ ঝাপসা হয়ে আসা: দৃষ্টি ঝাপসা হয়ে আসা, চোখের সামনে কালচে রঙের বিন্দু দেখতে পাওয়া, আচমকা সম্পূর্ণ বা আংশিক ভাবে দৃষ্টিশক্তি লোপ পাওয়াও উচ্চ রক্তচাপের লক্ষণ হতে পারে।

 

যাঁদের ইতিমধ্যেই উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, তাঁরাও এই উপসর্গ দেখলে সতর্ক হোন। এই উপসর্গগুলি দেখলেই বুঝবেন রক্তচাপের মাত্রা খুব বেশি বেড়েছে। শুরুতেই সতর্ক না হলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।