অ্যানিম্যাল-এ ববিকে দেখে মুগ্ধ দর্শক, কিন্তু ছেলের অভিনয়ে কেন কান্নায় ভেঙে পড়লেন ধর্মেন্দ্র-পত্নী?

9th December 2023 12:52 pm Country News
অ্যানিম্যাল-এ ববিকে দেখে মুগ্ধ দর্শক, কিন্তু ছেলের অভিনয়ে কেন কান্নায় ভেঙে পড়লেন ধর্মেন্দ্র-পত্নী?


দাদা-ভাই দু’জনের পড়তি কেরিয়ার যে এমন ধুমকেতুর মতো উত্থিত হবে, স্বপ্নেও ভাবতে পারেননি ধর্মেন্দ্রের দুই ছেলে। বছরের শুরুতে ‘গদর’-এর মাধ্যমে বক্স অফিসে ঝড় তোলেন সানি দেওল। বছর শেষে ববি দেওল দেখা দিলেন ‘অ্যানিম্যাল’ ছবিতে। ছবিতে গোটাটা জুড়ে রণবীর কপূর, সাকুল্যে ২০ মিনিট মতো রয়েছেন ববি। সংলাপ নেই। তাতেই যে কামাল করেছেন, ছবিমুক্তির পর বুঝতে পারছেন ববি। রণবীরের পাশপাশি ববিকে নিয়ে উচ্ছ্বাস দর্শকদের। ছবিতে তাঁর আবির্ভাবের দৃশ্য রীতিমতো ভাইরাল সমাজমাধ্যমে। একটা সময় কাজ পাননি বলিউডে। আচমকাই যেন ঘুরে গেল কেরিয়ারের গতিপথ। চারপাশে এত প্রশংসা, তবু পর্দায় ছেলেকে দেখে কেন কান্নায় ভেঙে পড়লেন ধর্মেন্দ্র-পত্নী প্রকাশ কৌর?

ছবিতে নির্বাক ববি, সেই সঙ্গে অত্যচারী আর উগ্র প্রকৃতির। ছবিতে খল চরিত্রে রয়েছেন তিনি। রণবীরের সঙ্গে মারামারি করতে গিয়ে শেষমেশ মৃত্যু হয় তাঁর। সিনেমায় ছেলের মৃত্যু দেখে মানসিক ভাবে ভেঙে পড়েন প্রকাশ কৌর। তিনি ববিকে ডেকে রীতিমতো ধমক দেন। এমন কোনও দৃশ্যে দ্বিতীয় বার যাতে অভিনয় না করেন সেই মর্মে শপথ নেন ছেলের কাছ থেকে। তিনি ছেলেকে সকলের সামনেই বলেন, "তুমি মরে যাচ্ছ, আর সেই দৃশ্য মা হয়ে আমি দেখছি, এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়।” শেষে অবশ্য মাকে শান্ত ভাবে বুঝিয়ে ববি বলেন, ‘‘এই সবটাই ছবি, আর ওটা আমার অভিনয়। বাস্তব নয়। বাস্তবে দেখো, আমি তোমার সামনেই বসে আছি।’’ তবে, মায়ের মন যে মানতে চায় না…!





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।